ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাল্টিপল এন্ট্রি ভিসা চালু হচ্ছে দুবাইয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

সংযুক্ত আরব আমিরশাহী সব দেশের জন্য মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু করতে চলেছে। ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইট বার্তায় জানিয়েছেন ক্যাবিনেটের এক বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে।

এনডিটিভি সূত্রের খবর মাল্টিপল ভিসা কার্যকর হলে আমিরশাহী তে বসবাসকারী পরিবারের সদস্যরা যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদের উৎসাহিত করবে। এতে টুরিস্ট ভিসার ব্যয় কমবে। এছাড়া বিজনেস ট্রাভেলার যারা ব্যবসায়ীক কাজে অল্প নোটিশে আসতে চান তারা পাসপোর্ট নিয়ে টিকিট কেটে সহজে এখানে চলে আসতে পারবেন।

UAE সম্প্রতি তাদের আইনে একের পর এক সংস্কার আনছে। এইসব যুগান্তকারী পরিবর্তনের ফলে সংযুক্ত আরব আমিরশাহী আরো সমৃদ্ধ হবে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য নতুন ভিসা সম্প্রতি ঘোষিত ধারাবাহিক পুনর্গঠন এর অংশ যা সেই দেশের অর্থনীতিতে নতুন মেরুকরণ আনবে।

এটি বিনিয়োগকারী উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ ও সেখানে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে। আমিরশাহির এক কর্তা জানিয়েছেন তারা এই কাজ বহু আগে থেকেই শুরু করবেন বলে ভেবেছিলেন। কিন্তু করোনাকালে গোটা বিশ্ব যেভাবে প্রভাবিত হয়েছে তারপর তারা এই কাজ নিয়ে আর বেশি চিন্তাভাবনা করতে পারেন নি। তবে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা ফের এই ধরনের চিন্তাভাবনা করছেন। দ্রুত এই মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা চালু হয়ে যাবে বলে জানিয়েছেন সেখানকার এক কর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102