ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ার রাজার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি ঃমালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার দেশটির রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত সোমবার মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নিগারায় দেশটির ১৬তম রাজা ইয়াং দি-পার্টুয়ান আগাং আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এবং রানী তুঙ্কু আজিজাহ আমিনাহ মায়মুনাহ ইস্কান্দারিয়াহ আগংয়ের সঙ্গে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং তাঁর সহধর্মিনী মিসেস তাসলিমা সারোয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণের সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সম্প্রতি শ্রমিক প্রেরণের পদ্ধতি চূড়ান্ত করায় মহামহিম রাজা (আগং) বিশেষ সন্তুষ্টি প্রকাশ করেন।

এ প্রসঙ্গে তিনি হাইকমিশনারের বিশেষ সমন্বিত উদ্যোগ ও ইতিবাচক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান এবং প্রশংসা সূচক অভিমত প্রকাশ করেন। এছাড়াও বন্ধুত্বপূর্ণ দেশ দুটির মধ্যকার পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধি এবং বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102