ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন এ উৎসব। করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদ। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

ঈদুল ফিতরের জামাতে শরিক হতে স্থানীয়দের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরাও। তবে প্রতিটি মসজিদেই প্রবাসীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।

নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এদিকে ঈদকে কেন্দ্র করে এবার মালয়েশিয়ার বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে থাকছে নানা ধরণের মুখরোচক খাবারের ব্যাপক আয়োজন।

ঈদুল ফিতর উপলক্ষ্যে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারওয়ার দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এছাড়াও চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদ, বুকিট বিনতাং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলোতে শত শত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102