ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় চলতি বছরে বাংলাদেশিসহ আটক ৬৫৭৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি:  ২০২২ সালের জানুয়ারি থেকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৮২০ বাংলাদেশিসহ মোট ৬ হাজার ৫৭৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। স্থানীয় সময় শনিবার (০৭ মে) দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল যাইমি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে, দেশব্যাপী ২ হাজার ৬৫২টি অভিযান পরিচালনা করে তার মধ্যে ৫৮ হাজার ২৯১ জনের নথিপত্র যাচাইয়ের মাধ্যমে ১০১ জন নিয়োগকর্তাসহ ৬ হাজার ৫৭৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩ হাজার ১৭২ জন, বাংলাদেশের ৮২০ জন, মিয়ানমারের ৬৪০ জন, ফিলিপিনের ৫৫৩ জন, থাইল্যান্ডের ৪৪১, ভারতের ২৭৬ জন, কেম্বোডিয়ার ১৭০ জন, পাকিস্তানের ১৫২ জন, নেপালের ১৪০ জন, ভিয়েতনামের ৮৮ জন এবং অন্যান্য দেশের রয়েছে আরও অন্তত ১২১ জন।
তিনি আরও বলেন, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা তাদের প্রতি সংবেদনশীল ছিলাম। কিন্তু আমাদের আইন প্রয়োগে অবশ্যই কঠোর হতে হবে। অবৈধ অনুপ্রবেশ ও দেশটিতে অবৈধদের বসবাস ঠেকাতে বিভাগটি কাজ করছে এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে কোনো পক্ষের সঙ্গে আপস করা হবে না বলেও জানান তিনি।

তাদের সনাক্ত করা অপরাধগুলির মধ্যে হলো ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা (১) (গ) অনুসারে যা বৈধ ভিসা বা পারমিট ব্যতীত এবং ওভার স্টে বা ভিসা শেষ হওয়ার পর অতিরিক্ত সময় থাকার জন্য একই আইনের ধারা ১৫ (১) (গ) রয়েছে। এছাড়াও অবৈধ শ্রমিকদের কোনো কোম্পানি যদি নিয়োগ প্রদান করে তাহলে তাদের বিরুদ্ধে তাদের ৫৬ (১) (ডি) ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা এবং একই আইনের ধারা ৫৫ বি এর অধীনে ৫০ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা যেতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102