ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় নৌকা ডুবে ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সাবাহ রাজ্যের সেম্পোরনা দ্বীপের একটি নদীতে নৌকা ডুবে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (১৬ এপ্রিল) সেম্পোরনা জেলার পুলিশ সুপার মোহম্মদ ফারহান লি এক বিবৃতিতে এসব তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাবাহ রাজ্যের কাম্পুং বাকুং বাকুং থেকে ২১ জন যাত্রী নিয়ে কাম্পুং তান্ডোয়ান যাওয়ার পথে সেম্পোরনা শহরের মূল ভূখণ্ড থেকে প্রায় চার কিলোমিটার দূরে পুলাউ টিম্বুন মাতাতে নৌকাটি ডুবে যায়।

গ্রামবাসী তৎক্ষণাৎ নৌকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিখোঁজ আরও দুই শিশুকে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ভাসতে দেখা গেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের বয়স ১-৩৩ বছরের মধ্যে। এ ছাড়া গ্রামবাসী নৌকায় থাকা ১৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। ময়নাতদন্তের জন্য মরদেহ সেম্পোরনা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খারাপ আবহাওয়া এবং ধারণক্ষমতার বেশি যাত্রী বহন ও নিরাপত্তার অভাবকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়েছে। নিহত ৭ জনের মধ্যে ২ জন নারী ও ৫টি শিশু।

পুলিশ জানায়, গতকাল দুপুর ১টার দিকে ডুবে যাওয়া নৌকার ৬৪ বছর বয়সী অধিনায়ককে গ্রেফতার করা হয়েছে এবং দণ্ডবিধির ৩০৪ ধারায় অবহেলার কারণে মৃত্যুর ঘটনায় তদন্তে সহায়তার জন্য নৌকাচালককে রিমান্ডে নেওয়ার জন্য তারা আবেদন করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102