ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি ঃমালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি শ্রমিক প্রবেশে আপত্তি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মালয়েশিয়ান অ্যাসোসিয়েশন অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারস (ইখলাস)। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করে স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) সকালের দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইয়াহিয়া পেত্রার বাংলাদেশ হাইকমিশনের সামনে এই প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

এসময় সংগঠনের সভাপতি দাতুক মোহাম্মদ রিদজুয়ান আবদুল্লাহ জানান, সরকারের উচিত দেশে বিদ্যমান বিদেশি কর্মীদের ‘ক্লিনজিং’ অভিযান চালিয়ে হোয়াইটওয়াশ করা।

দেশটিতে নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক প্রবেশের তীব্র আপত্তি জানান তারা। এ বিষয়ে রিদজুয়ান আবদুল্লাহ আরও বলেন, ’ইখলাস এবং আরও বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) রাষ্ট্রীয় পর্যায়ে কমিটি গঠন করবে, আমরা জনগণকে প্রতিবাদ জানাতে সমবেত হতে বলব। প্রতিটি রাজ্যে আমরা সবাই জড়ো হব এবং আমরা মানবসম্পদ মন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানাব যদি এই বাংলাদেশি শ্রমিকদের একজনকেও মালয়েশিয়ায় নিয়ে আসা হয়।’

তার মতে, নতুন করে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করলে মালয়েশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলবে এবং অনেক স্থানীয় শ্রমিক তাদের চাকরি হারিয়ে পথে বসবে।

তিনি আরও বলেন, সরকারের উচিত বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল না হয়ে স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে ও তাদের ভেতর আগ্রহ ও আকর্ষণীয় বেতন স্কেল বাড়ানোর দিকে মনোনিবেশ করা।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পার্লিস রাজ্যের মোট জনসংখ্যার চেয়ে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের আগমন তার চেয়ে বেশি হবে। এই বিদেশি শ্রমিকদের আগমনে দেশের কী হবে তা ভাবতে হবে সরকারকে।

এসময় সমাবেশে যোগদান করেন ইখলাসের আইন উপদেষ্টা দাতুক আজর ইরওয়ান আরিফিন ও সিএমএম প্রতিনিধি জহির খান।

এসময় যে সব অভিবাসী কর্মী দেশটিতে এখনো অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দ্রুত বৈধ করারও আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102