ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের আংশিক কার্যক্রম বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের একাধিক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একারণে দেশটির সরকারি বিধিনিষেধ অনুযায়ী কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয় শুক্রবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত সাময়িকভাবে সবধরনের কাযর্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রত্যাশীদের সেবা নিশ্চিত করা হবে।

এছাড়া, যারা অ্যাপয়ন্টমেন্ট নিয়ে রেখেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই বলেও জানানো হয়।

এক্ষেত্রে ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে নতুন এপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ এবং ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৫ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ১০ জন।

এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৪৭১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৮৮ হাজার ৯৪১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102