ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় সংসদ ভেঙে নির্বাচন দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সংসদ ভেঙে নির্বাচন দিতে রাজাকে পরামর্শ দেয়া হবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দীন ইয়াসিন। আজ (১ মার্চ) ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তিতে ‘সেতাহিন মালয়েশিয়া প্রিহাতিন’ অনুষ্ঠানে রাখা এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশটির জনপ্রিয় অনলাইন ‘দ্য স্টার’ এ খবর প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াং ডি পারতুয়ান আগং’কে সংসদ ভেঙে নির্বাচন দেয়ার পরামর্শ দেয়া হবে। ক্ষমতাসীন পারিকাতান ন্যাশনাল ক্ষমতায় আসবে কি না সে সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ তাদের নেতৃত্ব নির্বাচনে সম্পূর্ণ স্বাধীন এবং এটাই গণতন্ত্র’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।

তিনি বলেন, দেশকে স্বাস্থ্য ও অর্থনীতিক সঙ্কট থেকে মুক্ত করাই সরকারের মূল লক্ষ্য। আর এই দুর্যোগের সময় দায়িত্ব ও কর্তব্য সঠিক ও সর্বোত্তমভাবে পালনের জন্য সহকর্মী ও ক্যাবিনেটের সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ডক্টর তুন মাহাথির মোহাম্মদ ক্ষমতা থেকে সরে দাঁড়ালে রাজার সিদ্ধান্তে ক্ষমতায় আসীন হন মহিউদ্দিন ইয়াসিন। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠের দাবি নিয়ে বার বার নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে আসছেন আনোয়ার ইব্রাহিম। বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবও আনেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102