ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশিসহ ৮৮ বিদেশি কর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

মালয়েশিয়ার সেলাঙ্গরের পাইকারি বাজার থেকে ৮৮ বিদেশি কর্মী গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে আটজন বাংলাদেশিও রয়েছেন।

সারডাং জেলা পুলিশ সদর দপ্তরের (আইপিডি) ৯২ জন সদস্য ও ১০ জন কর্মকর্তার নেতৃত্বে শনিবার মালয়েশিয়া সময় সকাল ১১টায় বিশেষ অভিযানে অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়।

সেরডাং জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ সাংবাদিকদের জানান, গ্রেফতারদের ৮৮ জনের মধ্যে ৭৮ জন মিয়ানমারের, ৮ জন বাংলাদেশের এবং বাকি দুইজন নেপাল ও ইন্দোনেশিয়ার বাসিন্দা। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

কি কারণে এসব অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে সে প্রশ্নে জেলা উপ-পুলিশ প্রধান মোহাম্মদ রোসদী দাউদ বলেন, গোয়েন্দা তথ্যে দেখা গেছে, বেশির ভাগ বিদেশিরা অবৈধভাবে পাইকারি বাজারে ব্যবসা করছেন। তাদের কোনো বৈধ লাইসেন্স নেই। তাদের কাছে বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে আসছেন পুলিশের কাছে। তাই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি বাজারে বিশৃঙ্খল সৃষ্টি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আইপিডি সারডাং -এ নেয়া হয়েছে এবং সেকসন ৬ (১) সি অভিবাসন আইন ১৯৫৯/৬৩ অনুসারে তদন্ত করা হয়েছে বলে জানিয়েছে আইপিডি বিভাগ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102