ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাশরাফী চাইলে ফিরতে পারবেন, জানালেন পাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪২ বার পঠিত

সে বিষয়ে বিসিবিরও সম্মতি আছে। মাশরাফী চাইলে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘মাশরাফী যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফী ও তামিম ইকবাল।

বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে পাপন জানালেন, ‘মাশরাফী তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’

পাপন বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সব সময় যোগাযোগ হয়, আরও হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102