ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাস্ক না থাকায় পুলিশকেই টেনে-হিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২
  • ৩১ বার পঠিত

মহামারি করোনার সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধি-নিষেধ জারি করেছে ভারত সরকার। মাস্ক ছাড়া বাইরে ঘুরছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করেছে দেশটির পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায়। করোনা স্বাস্থ্যবিধি ভেঙ্গে মাস্ক না পরায় এক পুলিশকর্মীকে টেনে-হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে আটক করেছে দেগঙ্গা থানার আরেক পুলিশ সদস্য।

দেগঙ্গায় করোনার কঠিন বিধি-নিষেধ জারি হয়েছে, আজ মঙ্গলবার থেকে দফায় দফায় সপ্তাহে দু’দিন করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৭ দিন এলাকায় সমস্ত দোকানপাট হাট-বাজার বন্ধ থাকবে। আর তার প্রস্তুতি ইতোমধ্যেই নিতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। সোমবার দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া এবং আইসি অজয়কুমার সিংহ পুলিশবাহিনী নিয়ে বেড়াচাঁপা-বাদুড়িয়া রাস্তার মোড়ে মানুষকে মাইক প্রচারের মাধ্যমে জন সচেতনতা কর্মসূচি পালন করছিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান।
সেই সময় ওই পুলিশকর্মী সাধারণ পোশাকে তার স্ত্রীকে মোটরবাইকে নিয়ে মাস্কবিহীন অবস্থায় যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন, অজয়কুমার ওই মাস্কহীন পুলিশকর্মীকে দাঁড় করানোর নির্দেশ দেন। কেন তিনি মাস্ক পরেননি, তার কারণ জিজ্ঞাসা করায় পুলিশের বচসায় জড়িয়ে পড়েন ওই অভিযুক্ত পুলিশকর্মী।

এরপর তাকে তাকে টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় এবং আটক করা হয়। পরে জানা যায় ওই ব্যক্তি রাজ্য পুলিশের কনস্টেবল। রাজ্যের এক মন্ত্রীর নিরাপত্তারক্ষীর দায়িত্বে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102