ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাস্ক না পরায় জরিমানা গুনলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ বার পঠিত

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। দৈনিক মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের। এমতাবস্থায় বিশ্বজুড়েই স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর বিষয়টি উপেক্ষা করায় বিভিন্ন দেশে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রচলিত আইন অনুযায়ী।

এবার স্বাস্থ্যবিধি না মানায় আইনি পদক্ষেপ নেওয়া হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটের বিরুদ্ধে। মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে তাকে। গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।

তবে পুলিশের সময় নষ্ট করবেন না জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন, “আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।” সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102