ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাস্ক না পরে জরিমানা গুনলেন থাই প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

মাস্ক না পরে বৈঠক করছেন থাই প্রধানমন্ত্রী। ছবিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলেও পরে সরিয়ে নেন। যদিও এই ছবির জন্য জরিমানা দিতে হয় তাকে।

করোনার বিধিনিষেধ অমান্য করে মাস্ক না পরার কারণে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (থাই মুদ্রা) জরিমানা করা হয়েছে।

সোমবার দেশটির আঞ্চলিক ব্যাংক গভর্নর আশ্বি কাওয়ানমুয়াং ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।

থাইল্যান্ডের জাতীয় রাজধানী অঞ্চল ব্যাংককের গভর্নর বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যে এটা আমাদের করোনাবিধির লঙ্ঘন। এ জন্য তাকে জরিমানা করা হয়েছে।’

মাস্ক না পরেই এক বৈঠকে অংশ নিয়েছেন, এমন একটি ছবি প্রায়ুথ চান-ওচার ফেসবুক পেজে শেয়ার হওয়ার পরই তাকে এ জরিমানা করা হয়েছে। জরিমানা করার পর অবশ্য থাই প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই ছবিটি সরিয়ে ফেলা হয়।

ব্যাংককের গভর্নর আশ্বিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী এসব বিধিনিষেধ নিয়ে সিটি হল পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু সেখানে স্পষ্ট করে বহিরাগত কেউ আসলে তাকে অবশ্যই মাস্ক পরার বিষয়টি বলা হয়েছে। আর সেটা না করায় তাকে এই জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য, মহামারি করোনার প্রাদুর্ভাবের পর প্রথমদিকে ভাইরাসটির প্রকোপ ঠেকানোর জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে থাইল্যান্ডের সরকার। তবে বর্তমানে সেখানেই করোনার প্রকোপ বাড়ছে। তাই এর সংক্রমণ ঠেকাতেই সরকার কর্তৃক এসব জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102