ads
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাহমুদউল্লাহ্‌র সেই বল কি বৈধ ছিল?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৬ বার পঠিত

শেষ টি-টোয়েন্টিতে শেষ বলে গিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। তবে সেই শেষ বল জন্ম দিয়েছে নানা বিতর্ক। ক্রিকেট অভিধান মানলে যেখানে সম্ভাবনা ছিল ম্যাচের ফলাফল পরিবর্তন হওয়ার। তবে ভদ্রলোকের খেলা ক্রিকেটে দারুণ উদাহরণ সৃষ্টি করে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদ।

ম্যাড়ম্যাড়ে ম্যাচের শেষ ওভারে ৮ রানের দরকার ছিল পাকিস্তানের। বল হাতে নিলেন মাহমুদউল্লাহ্‌ নিজেই। প্রথম পাঁচ বলে একটি ছক্কা ও ৩ উইকেটের পতন ঘটল। কিন্তু মূল নাটকটি হয়েছে শেষ বলে।

যখন মাহমুদউল্লাহর বল খেলার চেষ্টা না করে তা ছেড়ে দিলেন মোহাম্মদ নওয়াজ। আর সে বল গিয়ে ভাঙল স্টাম্প। কিন্তু ডেড বল ঘোষণা করলেন আম্পায়ার। নতুন করে আবার বল করতেই চার মারলেন নওয়াজ।

বল পিচে পড়ার আগ মুহুর্ত পর্যন্ত স্ট্যান্স নিয়ে দাঁড়িয়ে ছিলেন নওয়াজ। তাই স্বাভাবিকভাবেই শেষ মুহুর্তে এমনভাবে বল ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। মূলত মাহমুদউল্লাহ্‌র কৌশল বুঝতে ব্যর্থ হয়েই শেষ মুহুর্তে বল ছেড়ে দিয়েছেন তিনি।

ক্রিকেটের আইনে এ ব্যাপারে ২০.৪.২.৫ ধারায় বলা হচ্ছে, ‘যদি বল করার সময় ব্যাটসম্যান প্রস্তুত না থাকেন এবং বল করার পর সেটা খেলার চেষ্টা না করেন, তাহলে সে বল “ডেড বল” হিসেবে গণ্য করা হবে। আম্পায়ার যদি বিশ্বাস করেন, ওভাবে সরে যাওয়ার পেছনে যথেষ্ট যুক্তি আছে, তাহলে সে বলকে ওভারের অংশ হিসেবে ধরা হবে না।’

আম্পায়ারের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই কোন প্রকার তর্ক-বিতর্কে জড়াননি মাহমুদউল্লাহ্‌। ডেড বল ঘোষণা করা বলটি পুনরায় করেন তিনি। ক্রিকেটের নিয়মে, এসব ক্ষেত্রে সিদ্ধান্ত আম্পায়ারের। তিনিই ঠিক করবেন, ব্যাটসম্যান আসলেই অপ্রস্তুত ছিলেন কী না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102