ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মাহমুদুল্লাহর ভাগ্য জানা যাবে আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩৭ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ হেরেছে তা বড় ঘটনা না হলেও ম্যাচ হারের ধরণে ক্ষুদ্ধ ক্রিকেটপ্রেমিরা। বিশেষ করে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের রক্ষণাত্মক অধিনায়কত্ব পোড়াচ্ছে সবাইকে। সঙ্গে মাহমুদুল্লাহর ব্যক্তিগত ফর্ম হতশ্রী। তাইতো অধিনায়কের পায়ের নিচের মাটি একটু হলেও নড়বড়ে হয়ে গেছে।

শেষ বিশ্বকাপের পরপরই টি-টোয়েন্টি দল ঢেলে সাজানোর সুযোগ ছিল। কিন্তু পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ বিসিবিও। এজন্য নেতৃত্বে পরিবর্তনের তাগিদ অনুভব করছেন সংশ্লিষ্টরা। অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফরের দলেই দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন। তবে সবকিছু আলোচনার ভিত্তিতেই করা হচ্ছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মাহমুদুল্লাহর সঙ্গে বসার কথা বললেও জিম্বাবুয়ে সফরের আগে তা সম্ভব হচ্ছে না। মাহমুদুল্লাহ গতকালই ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরেছেন। নাজমুল হাসান এখন বাইরে। ২৬ জুলাই আইসিসি সভায় যোগ দেওয়ার পরই তিনি ফিরবেন। ২৭ জুলাই মাহমুদুল্লাহ উড়াল দেবেন জিম্বাবুয়ে। এজন্য মাহমুদুল্লাহর সঙ্গে আলোচনায় বসবেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। বৃহস্পতিবার দিনভর গুঞ্জন ছিল, ঢাকার একটি হোটেলে তারা বৈঠকে বসেছেন। কিন্তু তেমন কিছু হয়নি। শুক্রবার বিকেলে তাদের আলোচনায় বসার কথা রয়েছে।
এই বৈঠকে মাহমুদউল্লাহর থেকে দলের ব্যর্থতার কারণ, নিজের পারফরম্যান্স, ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে বিসিবি। সঙ্গে নিজেদের ভাবনাও জানাবে। ভাবনা বলতে, অধিনায়কত্বে পরিবর্তন আনা জরুরী এমনটাই জানানো হবে। মাহমুদুল্লাহ পরিণতি অনেকটা মুমিনুল হকের মতোই হতে যাচ্ছে। নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় অধিনায়কত্ব বদলই বিসিবির সিদ্ধান্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102