ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের অপকর্ম দেখে ফেলায় প্রাণ গেল মেয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ার ইকড়ি গ্রামে হাওলাদার বাড়ি থেকে এক মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) দুপুরে ঘরের বারান্দায় নিশার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেন। এ ঘটনায় মেয়েটির মা নিপু আক্তারকে আটক করেছে পুলিশ।

নিহত নিশা আক্তার (১৩) সৌদি প্রবাসী সোলায়মান হাওলাদারের মেয়ে। তিনি ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র গেছে, শনিবার বসত-ঘরের নিশার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ ঘটনার পর নিহত মেয়েটির মা আত্মগোপন করায় এ নিয়ে সবার মাঝে প্রশ্ন দেখা দেয়। পরে পুলিশ নিহত নিশার মাকে আটক করে থানায় নিয়ে যান। অন্য একটি সূত্রে জানা যায়, প্রবাসী সোলায়মানের স্ত্রী নিপু আক্তারের সাথে স্থানীয় দু’জন ব্যক্তির পরকীয়া চলছিল। ওই দিন নিশা তার মায়ের অপকর্ম দেখে ফেলায় কৌশলে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে।

এ ঘটনার বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুরে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102