ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের ভেজা কাপড় শুকাতে গিয়ে ধর্ষণের শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

গাজীপুরে মায়ের ভেজা কাপড় শুকাতে গিয়ে (১০) বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম সুজন শেখ (৩০)। তিনি পেশায় একজন ইজিবাইক চালাক। তিনি দুই সন্তানের জনক।

ধর্ষণের শিকার শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। তার বাবা একজন দিনমজুর।

শিশুটির বাবা জানান, দুপুরে মায়ের ভেজা কাপড় শুকাতে বাড়ির পাশে মাঠে যায় তার মেয়ে। এ সময় সুজন তাকে একা পেয়ে মুখে চেপে ধরে ওই মাঠের পাশের জঙ্গলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েকে বাড়িতে না পেয়ে তার খোঁজে মাঠে চলে যান এবং ডাকতে থাকেন। পরে শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে ধর্ষক ধস্তাধস্তির একপর্যায়ে কিল-ঘুষি মেরে পালিয়ে যান।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আতিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ওই শিশুর গোপনাঙ্গে কিছু লক্ষণ পাওয়া গেছে। আমরা ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পরামর্শ দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102