ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মায়ের লাশের খোঁজে খুলনার মরিয়ম ফুলপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

মায়ের লাশের খোঁজে ময়মনসিংহের ফুলপুরে এসেছেন খুলনা থেকে নিখোঁজ হওয়া রহিমা খাতুনের মেয়ে মরিয়ম মান্নানসহ দুই বোন মাহফুজা আক্তার ও আদুরী আক্তার।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মায়ের লাশের সন্ধানে ফুলপুর থানায় আসেন তারা।

এর আগে গত ২৭ আগস্ট রাতে খুলনা শহরের মহেষ্যপাশা গ্রাম থেকে নিখোঁজ হন রহিমা বেগম নামে এক নারী। নিখোঁজের পর থেকেই মায়ের সন্ধান চেয়ে আন্দোলনে নামেন মেয়ে মরিয়ম মান্নান ও তার বোনেরা।

এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে।

এর পর গত ১০ সেপ্টেম্বর ফুলপুর উপজেলার বওলা পূর্বপাড়া গ্রাম থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে ফুলপুর থানা পুলিশ। সেই মরদেহটি নিজের মায়ের বলে দাবি করেছেন নিখোঁজের মেয়ে মরিয়ম মান্নান।

মরিয়ম মান্নান বলেন, ২৭ দিন যাবত আমার মা নিখোঁজ। আমরা প্রতিনিয়ত আমাদের মাকে খুঁজছি। গত ১০ সেপ্টেম্বর ফুলপুর থানায় একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে এখানে ছুটে আসি। লাশের ছবি দেখে আমার মায়ের কপাল, হাত স্পষ্ট বোঝা গেছে। মায়ের শরীর চিনতে কোনো প্রমাণ লাগে না। তারপরও আমরা অফিসিয়াল সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

মরিয়ম আরও বলেন, আমি মাকে খুজতে এসেছি। ওনি যদি আমার মা না হন, তাহলে অন্য কোথাও মাকে খুঁজবো। আমরা শুধু আমাদের মাকে চাই।

নিখোঁজ হওয়ার ব্যাপরে মরিয়ম বলেন, আমার মায়ের সঙ্গে জমিজমা নিয়ে স্থানীয়, মহীউদ্দীন, জুয়েল, বিল্লাল হোসেন ও হেলালের বিরোধ ছিল। এরই জেরে ওরা আমার মায়ের ওপর হামলা করেছেন।

মায়ের লাশ সনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন তারা তিন বোন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খুলনা থেকে মরিয়ম মান্নানসহ কয়েকজন থানায় আবেদন জানিয়েছেন যে, উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহটি তাদের মায়ের। তাদের আবেদন গ্রহণ করে উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ডিএনএ পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের পর লাশের পরিচয় নিশ্চিত হলে পরবর্তী ব‍্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102