ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা চাইলেন ওষুধের টাকা, ছেলে বললেন বিষ কিনে খেতে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩৭ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন বৃদ্ধা মা। এ ঘটনায় এক ছেলে ও দুই পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ছেলে আবু রসুল ওরফে রাসেল (৩৫), তার স্ত্রী বিবি রোকসানা রিমা (২২) ও আরেক ছেলে জয়নাল আবদীনের স্ত্রী আকলিমা আক্তার (২৮)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুবুর রহমান জানান, সোমবার (২৩ নভেম্বর) ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের আয়েশা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা বিষপানে মারা যান। এ ঘটনায় বৃদ্ধার ভাই আবু তাহের বাদী হয়ে দুই ছেলে ও বৃদ্ধার তিন পুত্রবধূসহ পাঁচ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, উপজেলার জয়নগর গ্রামের মৃত সেকান্দর মিয়ার ৬ ছেলেসন্তান রয়েছে। এর মধ্যে কয়েকজন প্রবাসী। দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটিকে কেন্দ্র করে শারীরিক ও মানসিকভাবে ছেলে ও ছেলেদের স্ত্রীরা শাশুড়ি আয়েশা আক্তারকে নির্যাতন করতেন। নিজের শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের কাছে ওষুধ কিনতে টাকা চাইলে তারা মাকে ওষুধের পরিবর্তে বিষ কিনে খেতে বলে। ছেলে ও পুত্রবধূদের এমন আচরণে মানসিকভাবে আঘাত পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান বৃদ্ধা। পরদিন সোমবার স্থানীয় চাঁদগাজী বাজার থেকে বিষ কিনে এনে সকাল সাড়ে ৯টার দিকে একটি কক্ষের দরজা বন্ধ করে বিষপান করেন আয়েশা আক্তার।

পরিবারের অন্যরা টের পেয়ে দরজা ভেঙে বৃদ্ধাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102