ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা দিবসের শুভেচ্ছা জানালেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

মা পৃথিবীর সবচেয়ে দৃঢ় সম্পর্কের নাম। সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম। মমতা-নিরাপত্তা-নিশ্চয়তা আর আশ্রয়স্থল। মা সন্তানের অভিভাবক, পরিচালক, শ্রেষ্ঠ শিক্ষক সর্বোপরি বড় বন্ধু। মায়ের ভালোবাসার ক্ষমতা বিজ্ঞানের মাপকাঠিতে নির্ণয় করা সম্ভব নয়। মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের।

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। ১৯১১ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য উৎসর্গ করে পালন করা হয় ‘মা দিবস’। পরে ১৯১৪ সালে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও ঘটা করে এ দিবস পালন হয়ে আসছে।

মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড পেজে সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন সুখের হোক। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’

এই লেখার সঙ্গে তিনি মায়ের সঙ্গে একটি ছবিও দিয়েছেন। এ ছাড়া স্ত্রী শিশির এবং দুই কন্যার সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102