ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা-বাবাকে বেঁধে তাদের সামনেই কিশোরীকে দলবেঁধে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

মা-বাবাকে বেঁধে রেখে তাদের সামনের এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের পর তাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুরের রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়াতম গ্রামে রাতে ওই কিশোরীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই কিশোরী বিবাহিত। এ ঘটনায় একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মিরাজকে (২৬) আটক করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ভিকটিম মেয়েটি (১৪) রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে অজ্ঞাত পরিচয় একদল লোক ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে মেয়েটির মা-বাবসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মা-বাবার সামনেই ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মেয়েটিকে পিটিয়ে আঘাত করে এবং যাওয়ার সময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনায় মিরাজ নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102