ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা-মেয়েকে ব্ল্যাকমেইলের জেরে পরকীয়া প্রেমিককে ৫ টুকরো করে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

সজীব হাসান নামে এক যুবকের ৫ টুকরো লাশ উদ্ধারের ঘটনায় রাজধানীর ওয়ারী এলাকা থেকে গ্রেফতার শাহনাজ পারভীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার ওয়ারী থানার ওসি আজিজুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে শাহনাজ পারভীনকে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

স্বীকারোক্তিতে শাহনাজ পারভীন জানান, তিনি প্রায় দুই বছর ধরে কে এম দাস লেনের ১৭/১ নম্বর বাড়ির চার তলার বাসায় গিয়ে সজীবের সঙ্গে ড্রেসে পুঁথি বসানোর কাজ করতেন। তার ছেলেমেয়েরা বড় হয়েছে। বড় মেয়ে কলেজে পড়ে আর দুই ছেলে চাকরি করেন। স্বামী ব্যবসা করেন। সজীবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

‌‘এই সুবাদে পরকীয়া প্রেমিক সজীব তার বাসায় যাতায়াত করতেন। এর মধ্যে তার কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে সজীবের প্রেমের সম্পর্ক হয়। বিষয়টি জানতে পেরে তিনি সজীবকে বেশ কয়েকবার সতর্কও করেন। এক পর্যায়ে সজীব তাকে মোবাইল ফোনে তার মেয়ের সঙ্গে সম্পর্ক করার ভিডিও দেখায়। এটা দেখে তিনি লজ্জায় পড়ে সজীবকে খুনের পরিকল্পনা করেন।’
শাহনাজ আরও জানায়, ‘পরে গত ৮ ফেব্রুয়ারি সকালে ব্যাগে কাপড় ভরে তিনি সজীবের বাসায় ওঠেন এবং মেয়ের ভিডিও ডিলিট করতে বলেন। তখন সজীব তাকে জানায় যে যদি তার মেয়েকে ওই বাসায় আনতে পারে তবেই ভিডিও ডিলিট করা হবে। এবং সেটা দেখিয়ে সজীব তার (শাহনাজের) স্বামীর কাছ থেকে মোটা অংকের টাকা এনে দিতে বলে। এসব বিষয় নিয়ে আলাপ করার এক পর্যায়ে সজীব ঘুমিয়ে পড়ে। তখন তিনি রান্নাঘর থেকে বটি এনে ঘুমন্ত সজিবকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে সায়েদাবাদের কে এম দাস লেনের একটি ভাড়া বাসা থেকে ওই যুবকের খণ্ড খণ্ড মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে প্রেমিকা শাহনাজকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102