ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা-মেয়েকে হত্যা মামলায় স্বামী-শ্বশুর-শাশুড়ি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মা-মেয়েকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে মঙ্গলবার রাতে পুঠিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ সবাইকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হয়।

গত সোমবার গভীর রাতে পুঠিয়া পৌরসভার গোপালহাটি ফকিরপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলি খাতুন (২০) এবং তার ছয় মাস বয়সী শিশুকন্যা ফরিহা। পলির স্বামী ফিরোজ আলী (২৬) বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করেছেন বলে অভিযোগ। সোমবার রাতেই ঢাকায় পালিয়ে যাওয়ার সময় গাবতলী এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

ফিরোজ আলী বিয়ের আগে থেকেই নেশাগ্রস্ত ছিলেন। চার বছর আগে পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর পশ্চিমপাড়া মহল্লার জুলহাস আলীর মেয়ে পলি খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য তিনি বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন। এনিয়ে তার স্ত্রীর পলির সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ হতো। মাঝে মধ্যে ফিরোজ তার স্ত্রীকে শারীরিক নির্যাতন চালাতেন। নেশার টাকার জন্য এ হত্যাকা- ঘটেছে বলে এলাকাবাসী মনে করছেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, মঙ্গলবার মরদেহ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয়। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দাফনকাজ শেষ করে রাতে তারা থানায় মামলা করেন। এতে ফিরোজ ছাড়াও তার বাবা-মাকে আসামি করা হয়।

পরে অভিযান চালিয়ে ফিরোজের বাবা-মাকেও গ্রেফতার করা হয়। ওসি আরও জানান, বুধবার দুপুরে মামলার সব আসামিকেই আদালতে তোলা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিচ্ছেন কি না তা সন্ধ্যায় বলতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102