ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা হচ্ছেন সোনম কাপুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৪ বার পঠিত

বিয়ের চার বছরের মাথায় প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর।

সোমবার (২১ মার্চ) সকালে সুখবরটি সোনম নিজেই জানিয়েছেন।

বেবি বাম্পসহ তোলা ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে বিষয়টি জানান এই তারকা। এমন সংবাদে খুশির জোয়ার বইছে সোনমের ভক্তদের মধ্যে।

শেয়ার করা ছবিতে স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখা যাচ্ছে সোনমকে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘চারটি হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দেবে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। ’

এমন সংবাদে কাপুর পরিবারে আনন্দের জোয়ার বইছে। প্রথমবারের মতো নানা হচ্ছেন অনিল কাপুর।

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। বর্তমানে লন্ডনের নটিং হিল বাংলোতেই রয়েছেন তারা। সেখান থেকে প্রায়ই ইনস্টায় ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102