ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মা হারালেন কালের কণ্ঠের সাংবাদিক অসীম মণ্ডল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৪৮ বার পঠিত

দৈনিক কালের কণ্ঠের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি অসীম মণ্ডলের মাতা জোছনা রানী মন্ডল (৭৩) ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার কেন্দ্রীয় ঘুড়কা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

বুধবার রাত পৌনে ১০টায় সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সিরাজগঞ্জের দ্বীনবন্ধু হোমিও হলের প্রতিষ্ঠাতা মৃত্য ডা. গজেন্দ্রনাথ মণ্ডলের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

নিহতের ছেলে সাংবাদিক অসীম মণ্ডল জানান, আমার মা জোছনা রানী মন্ডল হঠাৎ করেই বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ঘুড়কা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সাংবাদিক অসীম মণ্ডলের মাতার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, দৈনিক কলম সৈনিকের সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ। একই সঙ্গে রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, চৌহালী, এনায়েতপুর, বেলকুচি, সলঙ্গা প্রেস ক্লাব ও কালের কণ্ঠের শুভসংঘের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102