আজ রোববার ভোরবেলায় জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে ফেলার দুঃখজনক খবরটি টুইট করে নিজেই নিশ্চিত করেছেন শোয়েব।
টুইটারে শোয়েব লিখেছেন, ‘আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। ‘
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে হামিদা আওয়ানের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলারকে গর্ভে ধারণ করা রত্নগর্ভা এই মায়ের।