ads
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিছিলে প্রাণ গেল স্বেচ্ছাসেবক লীগ নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত
কুমিল্লা

মিছিল করতে করতে কর্মী সমাবেশে যাচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা কৌশিক আহমেদ (৩৫)। পথে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

কৌশিক আহমেদ লালমাই পেরুল উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তার বাড়ি উপজেলার উৎসবপদুয়া গ্রামে।

বিকালে সদর দক্ষিণের বিজয়পুর স্কুল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় কৌশিকের নেতৃত্বে পেরুল থেকে একটি মিছিল সমাবেশস্থলের দিকে রওয়ানা দেয়। সমাবেশস্থলের কাছাকাছি বিজয়পুর ন্যাশনাল পাম্পের সামনে পৌঁছানোর পর ঘুরে পড়ে যান তিনি। সেখানেই মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু। তিনি জানান, নিহতের স্মরণে কর্মী সমাবেশের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, শুনেছি স্বেচ্ছাসেবক লীগের এক নেতা হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102