ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিটলো দ্বন্দ্ব, নুর-রাশেদ বললেন ‘ভুল বোঝাবুঝি’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

হঠাৎ করে একে অপরের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আলোচনায় আসেন ছাত্র অধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁন। তবে দিন শেষে তাদের মধ্যে দ্বন্দ্বের অবসান হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনাকে তারা ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন।

রবিবার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নুর।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘আমরা একটা সিদ্ধান্ত দিয়েছিলাম। যেটা তার (রাশেদ) বিপক্ষে যাওয়ায় সে এটা নিয়ে উল্টো রিঅ্যাক্ট করেছিল। সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করায় আমরা তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি এবং স্বপদে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছি।’

রাশেদ খাঁন বলেন, ‘রাজনীতি করতে গেলে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝি হয় তো আমাদের ক্ষেত্রে সেটিই হয়েছিল। সিদ্ধান্ত হয়েছে যে, আমি আহ্বায়ক হিসেবেই দায়িত্ব পালন করব। আগামী এক মাসের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ডাকসুর সাবেক ভিপি হওয়ায় নুরকে সমন্বয়ক হিসেবে রাখা হবে। আজকের সভায় এ বিষয়েই দুটি সিদ্ধান্ত হয়েছে।’

দ্বন্দ্বের অবসানের বিষয়ে ফেসবুক পোস্টে রাশেদ বলেন, ‘দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়সে তরুণ যে কারণে মাঝেমাঝে বক্তব্য, কথা, কাজের মধ্যে ভুল করে বসি। নুর ও আমার মধ্যে যে ভুলবোঝাবুঝি হয়েছিলো, সেটা আলোচনার মাধ্যমে সুন্দর সমাধান হয়েছে। আশা করি, ভবিষ্যতে নিজেরা চলার পথে আরও বেশি সতর্ক থাকবো। নুর ও আমার মধ্যে কোটা সংস্কার আন্দোলনের শুরুর দিন থেকে সুসম্পর্ক ছিলো, ভবিষ্যতেও সম্পর্ক ধরে রেখে নিজেরা ঐক্যবদ্ধ থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। দেশের মানুষকে আমরা অভিভাবক মনে করি। আমাদের ভুল হলে অবশ্যই সমালোচনা করবেন, পরামর্শ দিবেন, যাতে শুধরিয়ে নিয়ে নিজেদের পরিপক্ব হিসেবে গড়ে তুলতে পারি। সবার কাছে আবারও ক্ষমা প্রার্থনা করছি….।’

এর আগে শনিবার দিবাগত রাতে কমল বড়ুয়া নামে ম্যাসেঞ্জারে একটি গ্রুপ খুলে ব্যক্তিগত ও সংগঠনের গোপন ফাঁস করার অভিযোগে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে রাশেদ খানকে আহ্বায়কের পদ ও সোহরাব হোসেনকে যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়। নুরুল হক নুর এটা ফেসবুকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশও করেন।

এদিকে নিজেকে বহিষ্কার করায় নুরের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে নুরকে নোটিশ পাঠান রাশেদ খাঁন। তিনিও সেটা ফেসবুকে প্রকাশ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102