ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

রংপুরের মিঠাপুকুরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হয়েছেন। রংপুরের মিঠাপুকুরে রামেশ্বরপাড়া আদিবাসিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে নিহতের চাচা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ঘাতক ছেলে পলাতক রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়া গ্রামের আদিবাসিপাড়ার বাসিন্দা মোংলা কুজুর একজন শ্রমিক। তিনি পাশের গ্রামের একটি ইটভাটায় কাজ করেন। সম্প্রতি বাবা- ছেলের মাঝে বনিবনা হচ্ছিল না। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন বাবা মোংলা কুজুর। এসময় তার একমাত্র ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে ঘুমন্ত বাবার মাথায় কুঠার দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও শনিবার সকালে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অতুল কুজুর মাস্টার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মিঠাপুকুর থানার ওসি তদন্ত জাকির হোসেন জানান, মোংলা কুজুরের স্ত্রী এবং আর কোনো সন্তান নেই। মানসিক ভারসাম্যহীন ছেলে বাবাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পরপরই আদিবাসীরা জীবন কুজুকে সরিয়ে ফেলে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102