ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিঠাপুকুর-পীরগঞ্জে ঝড়-শিলাবৃষ্টিতে ৯২ হেক্টর ফসলের ক্ষতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ২৬ বার পঠিত

রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া সাম্প্রতিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৯২ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮০ হেক্টর ধান ও ১২ হেক্টর জমিতে অন্যান্য ফসল রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ও সদর ইউনিয়নে ৩০ হেক্টর বোরো ধান, পাঁচ হেক্টর আমবাগান দুই হেক্টর ভুট্টা, পীরগঞ্জ উপজেলার বড় দারগা ইউনিয়নে ৫০ হেক্টর বোরো ধান, পাঁচ হেক্টর ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকশ কৃষক আর্থিক লোকসানের মুখে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, দুটি উপজেলার এই তিনটি ইউনিয়নে এবার ফসলের উৎপাদন অন্যান্য বছরের তুলনায় কম হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানান, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার ওই তিনটি ইউনিয়নে ফসলের ক্ষতির পরিমাণ জানা গেছে। ধারণা করা হচ্ছে, অন্যান্য ইউনিয়নেও কিছু ফসলের ক্ষতি হতে পারে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, এক সপ্তাহ আগে রংপুর ও আশপাশের এলাকায় শিলাবৃষ্টি ও ঝড় হয়েছে। ওই সময় দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102