ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিঠুন চক্রবর্তীর বক্তব্য নিয়ে তসলিমা নাসরিনের রসিকতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীর সম্প্রতি দেওয়া একটি বক্তব্য সম্প্রতি বেশ আলোচিত হয়েছে। বিজেপির সমাবেশে মিঠুন বলেছিলেন, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি’।

তার সেই বক্তব্য প্রসঙ্গে লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে রসিকতা করে লিখেছেন, ‘নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। একটি অর্থলগ্নি সংস্থার কাছ থেকে আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ ওঠার কিছুদিন পরই রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ান মিঠুন। ভগ্ন স্বাস্থ্যের কারণ দেখিয়ে ২০১৬ সালের শেষদিকে রাজ্যসভার সদস্য পদও ত্যাগ করেন। এবার যোগ দিয়েছেন বিজেপিতে।
বিজেপিতে যোগ দেওয়ার পরপরই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মিঠুনের জন্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102