ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন সাইফুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি; পিছিয়ে পড়া তৃতীয় লিঙ্গ (হিজড়া) জনগোষ্ঠীর জীবনমান নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের জন্য বিভাগীয় মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন মধুমতি নিউজের এম সাইফুল ইসলাম।

সোমবার দুপুরের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
এম সাইফুল ইসলাম ছাড়া আরও ১৫ জন এ অ্যাওয়ার্ড পেয়েছেন।

তারা হলেন জিতু কবীর (বায়ান্নর আলো ও জাগোনিউজ), ফরহাদুজ্জামান ফারুক (দাবানল ও ঢাকা পোস্ট), নাজমুল ইসলাম নিশাত (ডিবিসি নিউজ), চট্টগ্রাম থেকে স্বরুপ ভট্টাচার্য্য, আহসান হাবিবুল আলম, নিয়ামুল ইসলাম চৌধুরী, মিটুন চৌধুরী, নয়ন চক্রবর্তী, সিলেট থেকে সুবর্ণা হামিদ, সাত্তার আজাদ ও নাসির উদ্দিন, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক, আবু সালেহ মো. মুসা, ডেইলি অবজারভারের রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন ও রাজশাহী থেকে মো. রেমন আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম, হিউম্যান রেসিডেন্ট কো-অর্ডিনেটর ইন বাংলাদেশ মানবাধিকার উপদেষ্টা হুনা খান, ইউএসএআইডি’র প্রতিনিধি স্লাভিকা রেডোসেভিক।
সমাপনী বক্তব্য রাখেন বন্ধু সংস্থার পরিচালক (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস) উম্মে ফারহানা জারিফ কান্তা। স্বাগত বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক সালেহ আহমেদ। এছাড়াও বন্ধুর কার্যক্রম ও মিডিয়া ফেলোশিপ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বন্ধুর ম্যানেজার (পলিসি অ্যাডভোকেসি) মশিউর রহমান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102