ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা গ্রহণযোগ্যতা হারিয়েছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করে আল জাজিরা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার, আর্মি স্টেডিয়ামে মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।

প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রযুক্তির উৎকর্ষতায় বানোয়াট-প্রবণতা বেড়েছে। একসাথে ছবি থাকলেই কেউ দেহরক্ষী হয় না। আল জাজিরা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। আল জাজিরা বন্ধ করার দরকার নেই, মানুষ বুঝেছে তারা বানোয়াট তথ্য প্রচার করেছে। আগেও তারা ভুল তথ্য প্রচার করেছে। সরকার আরও যাচাই করবে আল জাজিরার বিষয়ে।

তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন অপরাধ নানা মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়। জেনে যায় সারা বিশ্ব, ক্ষুণ্ন হয় দেশের ভাবমূর্তি। উন্নত দেশগুলোতে কোনো অংশেই অপরাধ কম হয় না, কিন্তু তারা সামাল দিতে পারে। ওইসব দেশের ভেতরে ও বাইরে সেসব খবর ছড়ায় না।

মিয়ানমার প্রসঙ্গে তিনি বলেন, রাখাইনে সেনারা গিয়েছিলেন পরিদর্শনে। সেনারা অভয় দিয়েছেন সমাধানের। রাখাইন থেকে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে।

মিয়ানমারের সঙ্গে বৈঠক বিষয়ে তিনি বলেন, দু’দেশের বৈঠক স্থগিত। তারা আর কিছু জানায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102