রূপগঞ্জে সোলাইমান হত্যাকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সোলায়মান হত্যাকাণ্ডের ঘটনায় মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ ও তারাব পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম মনিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এ মামলা থেকে তাদের দ্রুত অব্যাহতি দাবি করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়া, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাত্তার চৌধুরী, আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।
উপজেলার গন্ধর্ব্যপুর এলাকায় ১ জুন দুপুরে সোলায়মানকে হত্যা করা হয়। এ ঘটনায় সোলায়মানের ছোট ভাই রাজীব মিয়া মামলা করেন।