ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরকাদিমে মেয়রের বাসভবনে রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩ জন ঢামেকে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে হঠাৎ বিস্ফোরণে মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেন, মো. তাজুল (২০) মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ হোসেন (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), কাউন্সিলর রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।

দগ্ধ কাউন্সিলর আওলাদ হোসেন জানান, পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী (ইনচার্জ) (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের ঘটনায় দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনি চিকিৎসকের বরাত দিয়ে জানান, মেয়র পতœী কানন বেগমের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক হিসেবে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনের শরীরের ৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

আর ১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102