ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে চারতলা ভবনের নিচতলায় আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৭৭ বার পঠিত

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী সড়কের একটি চারতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় মিরপুর-১২ নম্বর ধ ব্লকের ৩৪২ নম্বর বাড়ির নিচতলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মিরপুর-১০ নম্বর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ছুটে আসে।

ঘটনাস্থলে পৌঁছার আধাঘণ্টার মধ্যে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাসের রাইজার ফেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাড়ির নিচতলায় দুটি দোকানের সাঁটার বন্ধ থাকায় ভেতরে আগুন ছড়াতে পারেনি। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকত বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা।

মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান বলেন, গ্যাসের রাইজার থেকে আগুন লেগেছে। ঘটনাস্থলে আসার কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102