ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে তামিম-সাকিবরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব আসলেও অনুশীলনে দেখা যায়নি মোস্তাফিজকে।

বুধবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় টিম বাসে করে হোম অব ক্রিকেটে আসে তামিম বাহিনী। এ সময় মাঠে ঢুকেই সেন্টার উইকেটের কাছে চলে যান তামিম, মুশফিক এবং সাকিব। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কথা বলেন তারা। সঙ্গে ছিলেন কোচিং স্টাফ এবং কিউরেটর গামিনি ডি সিলভা।

পরে ওয়ার্ম আপ শেষে ফিল্ডিং অনুশীলন করেন এক গ্রুপ। আরেক গ্রুপ চলে যান ইনডোরে স্কিল ট্রেনিংয়ে। সেখানে মোসাদ্দেক আর বিপ্লবকে নিয়ে মাহমুদউল্লাহকে অনেকটা সময় বোলিং করেন সাকিব আল হাসান। পুরো সেশনটা দেখভাল করেন মিজানুর রহমান বাবুল।

পরে সেখানে যোগ দেন তামিম এবং ডমিঙ্গো। এর আগে সেন্টার উইকেটে পেসারদের বলে ব্যাটিং করেন তামিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102