ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে পিকআপ ভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

রাজধানীর মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সায়েম (২) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া বাবা রিকশাচালক মো. হীরা জানান, ২ ছেলে ও স্ত্রী রোজিনা আক্তারকে নিয়ে মিরপুর ১১ নম্বর সেকশনের, ১৩ নম্বর রোড, সি ব্লক, আদর্শনগরের ১২ নম্বর বাসায় থাকেন। তার বড় ছেলের নাম সিয়াম (৮)।

তিনি জানান, সায়েম সকালে ঘুম থেকে উঠে গলির মুখের বড় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখন সেখানে মুরগি বহনকারী একটি পিকআপ থামানো ছিল। কিছুক্ষণ পর সেই পিকআপ ভ্যানটির চালক গাড়িটি স্টার্ট করে চালানো শুরু করলে গাড়িটির সামনের অংশের ধাক্কা লেগে সায়েম রাস্তায় পড়ে যায়। এরপর গাড়িটির চাকা শিশুটির ওপর দিয়ে উঠে যায়।

পরে খবর পেয়ে শিশুটিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে নিয়ে যান বাবা হীরা। সেখান থেকে শেষে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশকে জানানো হয়েছে। শিশুটির বাবা জানিয়েছে পিকআপ ভ্যানটি স্থানীয়রা জব্দ করেছে, তবে তার চালক পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102