ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুরে ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

রাজধানীর মিরপুরে সড়কে ফের অবস্থান নিয়েছে পোশাকশ্রমিকেরা। বেতন ভাতা বৃদ্ধি ও গতকাল (মঙ্গলবার) শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছেন গার্মেন্টসকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল ৮ টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকেরা আন্দোলন শুরু করে।

সরজমিনে দেখা যায়, সকাল আটটার দিকে পল্লবী পূরবী সিনেমা হলের সামনে পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে সড়ক অবরোধ করে। পরে তারা মিরপুর ১০ নম্বরের দিকে জড়ো হয়ে সড়ক অবরোধ করে। সেখান থেকে মিছিল করে শ্রমিকেররা মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে। পরবর্তীতে তারা এসব জায়গা থেকে সরে এসে মিরপুর ১০ নম্বর ও পূরবী সিনেমা হলের সামনে আন্দোলনরত শ্রমিকরা অবস্থান করছে।

পোশাক শ্রমিক মো. সোহেল বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে গাজীপুরে বিক্ষোভ চলছিল। সেখানে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত হন। তার জেরে গতকাল যারা মিরপুর এলাকায় বিক্ষোভ করেছিলেন, সেখানেও পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাদের ওপর হামলা চালায়। এ নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তারই প্রতিবাদ আজও তারা লাঠিসোঁটা নিয়ে সড়ক অবস্থান নেন।

এক প্রত্যক্ষদর্শী জানাযন, মঙ্গলবার শ্রমিকদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে তারা আবারও আন্দোলনের নেমেছে। সকাল আটটা থেকে আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। বুধবার প্রথমে পূরবী সিনেমা হলের সামনে থেকে তারা যায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর সেখান থেকে যায় মিরপুর ১৩ নম্বর ও কচুক্ষেত বাসস্ট্যান্ডে আসে। এসব এলাকা থেকে বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকদের নামিয়ে নিয়ে আসে আন্দোলনকারীরা। তারা এখন অবস্থান করছে মিরপুর ১০ নম্বর গোল চত্বর ও পূরবী সিনেমা হলের সামনে। তারা কোনো ভাঙচুর করছে না শুধুমাত্র রাস্তা অবরোধ করে রেখেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, শ্রমিকরা গত মঙ্গলবারের মতো আজকেও রাস্তায় অবস্থান নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102