ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরপুর ডিওএইচএস এলাকায় গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫১ বার পঠিত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আসমা খাতুন (১৯) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) বেলা ২টার দিকে মিরপুর ডিওএইচএস ১০ নম্বর রোডের একটি ৮ তলা ভবনের দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, সংবাদ পেয়ে মিরপুর ডিওএইচএস-এর ওই বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটের গেস্টরুম থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়। ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল তার দেহ।

এসআই তোফায়েল আরো জানান, গৃহকর্তা মাহবুবুল আলমের বাসায় ছয় মাস যাবৎ গৃহপরিচারিকার কাজ করতো। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বৈশবৈট্টা গ্রামে। বাবার নাম আব্দুল মোতালেব।

তিনি আরো জানান, গত কয়েক মাস আগে আশিকুর নামে এক ছেলেকে বিয়ে করেন আসমা। স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102