ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতার নামে ছাত্রলীগ নেতার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করা হয়। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সালাহ উদ্দিন সেলিম, মিরসরাই থানা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা ছাত্রদল সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগসহ ২৩ জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বড়তাকিয়া পোলমোগরা এলাকায় অবরোধের সমর্থনে বুধবার সকাল সাড়ে ৬টায় মিছিল করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় তারা যানবাহন ভাঙচুর, বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি সৃষ্টি করেন। ঘটনাস্থল থেকে কিছু কাঁচের ভাঙা টুকরা ও দুটি বিস্ফোরিত লান্সার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার বাদী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বলেন, মহাসড়কে নাশকতা করায় বিএনপির ২৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া পোলমোগরা এলাকায় গাড়ি ভাঙচুর করে ও বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৩ জনের নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।

তিনি আরও বলেন, মামলায় এজাহারনামীয় ১৭ নম্বর আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102