ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৭৯ নেতাকর্মীর নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াত-শিবিরের ৭৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলায় ১৯ নেতাকর্মীর নামে উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বারইয়ারহাট শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ বাদী জোরারগঞ্জ থানায় মামলা করেন।

মামলায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আলা উদ্দিন শিকদারকে এক নম্বর আসামি করা হয়েছে। এছাড়া উত্তর জেলা জামায়াতের অফিস সেক্রেটারি ফজলুল করিম, উত্তর জেলা শিবিরের সভাপতি নাজমুজ সালেহীন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী, সেক্রেটারি মাঈন উদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন বলেন, জোরারগঞ্জ থানার বিএসআরএম গেটে মহাসড়কে গাড়ি চলাচল বাধাগ্রস্ত করা ও ভাঙচুরের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। মামলায় এখনো কোনো আসামিকে আটক করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102