ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরসরাইয়ে পাহাড়ি ঢলে সড়ক ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৯ বার পঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ি ঢলে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙে গেছে। এতে যানবাহনসহ চলাচল বন্ধ হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে আশপাশের অন্তত ১২ গ্রামের মানুষে।

স্থানীয়রা জানায়, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন-বাংলাবাজার সড়কে আট মাস আগে একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। ৩ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার সেতু নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবছার কনস্ট্রাকশন। মানুষের চলাচলে ভোগান্তি কমাতে নির্মাণাধীন ব্রিজের পাশে তৈরি করা হয় বিকল্প সড়ক। ওই সময় নিচু জায়গায় যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে বিকল্প সড়ক নির্মাণে অনেকেই আপত্তি তুলেছিলেন। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন এলাকাবাসীর আপত্তির তোয়াক্কা না করে নিচু জায়গায় দুটি পাইপ বসিয়ে বিকল্প সড়ক করেন। এ সড়ক দিয়ে জোরারগঞ্জ ও ধুম ইউনিয়নের ১২টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। পাহাড়ি ঢলে কয়েকবার ভেঙে গেছে বিকল্প সড়কটি।

জানা গেছে, এক মাস আগে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখনও ঠিকাদারি প্রতিষ্ঠান কোন খোঁজ খবর নেয়নি। পরে জনগণের ভোগান্তি লাঘবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বিকল্প সড়কটি ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেন। কিন্তু গত দুদিনের প্রবল বৃষ্টিতে আবারও সড়কটি ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, নির্মাণাধীন সেতুর বিকল্প সড়কটি দায়সারাভাবে করা হয়েছে। তাই পাহাড়ি ঢলে ভেঙে গেছে। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে শত শত মানুষ। স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটি বিছিয়ে দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও খবরও নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠান আবছার কনস্ট্রাকশনের ম্যানেজার এনামুল হক সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগে তো কারো হাত থাকে না। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কটি ভেঙে যায়। পানি প্রবাহ কমলে সড়কটি সংস্কার করা হবে।

জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, বিকল্প সড়ক ভেঙে মানুষের দুর্ভোগ দেখে আমি ব্যক্তিগতভাবে ৩ বার সংস্কার করেছি। এতে প্রায় আমার দুই লাখ টাকা খরচ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে সেতু নির্মাণ কাজের ধীরগতি ও জনগণের ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, উপজেলা প্রকৌশলীকে ব্রিজের বিকল্প সড়ক পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিকল্প সড়ক সংস্কারসহ ব্রিজের কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102