ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরাজের ঝড় কাটিয়ে খেলায় ফিরল উইন্ডিজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

চতুর্থ ইনিংসে ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে মেহেদী হাসান মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এনকেরুমা বোর্ন ও কাইল মায়ার্স। দিনের শেষমুহূর্ত পর্যন্ত ব্যাটিং করে যান তারা। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেরে উইন্ডিজ।

চতুর্থ দিনের খেলা শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন।

জয়ের জন্য রোববার শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান। অন্যথায় পরাজয় এড়াতে হলে শেষ দিনের পুরো তিন সেশন ধৈর্য ধরে ব্যাটিং করে যেতে হবে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, মুশফিক ৩৮, লিটন ৩৮; জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩)। এবং ২য় ইনিংস: ২২৩/৮ (মুমিনুল হক ১১৫, লিটন ৬৯; রাহকিম কর্নওয়াল ৩/৮১, জোমাল ওয়ারিক্যান ৩/৫৭)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০ (ব্রাফেট ৭৬, কাইল মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, দ্য সিলভা ৪২; মিরাজ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১০/৩ (কাইল মেয়ার্স ৩৭*, জন ক্যাম্পবেল ২৩, ক্রেগ ব্রাথওয়েট ২০; মিরাজ ৩/৫২)।

চতুর্থ দিনের খেলা শেষে ২৮৫ রানে পিছিয়ে উইন্ডিজ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102