ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিরাজ-সাকিবের ঘূর্ণিতে অলআউট জিম্বাবুয়ে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৬ বার পঠিত

মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে ২৭৬ রানে গুটিয়ে গেলো জিম্বাবুয়ে। দলটির হয়ে অভিষিক্ত কাইটানো সর্বোচ্চ ৮৭ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৮১ রান এসেছে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে দীর্ঘদিন পর টেস্টে ফেরা সাকিব আল হাসান ৪টি, মেহেদি হাসান মিরাজ ৫টি ও তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

আগের দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামেন টেইলর ও কাইটানো। টাইগার বোলারদের হতাশা বাড়িয়ে দ্বিতীয় উইকেটে শতাধিক রানের জুটি গড়েন কাইটানো ও ব্রেন্ডন টেইলর। দুজনই তুলে নেন ফিফটি।

ক্যারিয়ারের একাদশ অর্ধশতক তুলে ৮১ রানে মেহেদি হাসান মিরাজের শিকার হয়ে ফিরেন টেইলর। অন্যদিকে অভিষেক টেস্টে ফিফটি পেয়ে কাইটনো থেমেছেন ৮৭ রানে।

এর আগে টস জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহর সেঞ্চুরি, অধিনায়ক মুমিনুল, লিটন ও তাসকিন আহমেদের অর্ধশত রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে।

এএ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102