ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাগঞ্জে গৃহবধূকে আটক রেখে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই সন্তানের জননীকে (২৬) তুলে নিয়ে ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে নিজাম সিকদার (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

আটক ব্যক্তি বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের মো: হাকিম শিকদারের ছেলে। গত বছরের ২৩ এপ্রিল উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে ওই গৃহবধূকে অপহরণ করে নিয়ে যান।

অভিযোগ সূত্রে জানা যায়, ১১ বছর আগে গাবুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের সাথে বিয়ে হয় ওই নারীর। তাদের ঘরে দুটি ছেলেসন্তান রয়েছে। নিজাম হাওলাদারের বাড়ির পাশেই ভুক্তভোগীর বোনের বাড়ি। সেই সুবাদে ভুক্তভোগী তার বোনের বাড়িতে বেড়াতে গেলে বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতেন। বিয়ের পরেও তার স্বামীর বাড়িতে এসে কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতেন তিনি। প্রস্তাবে রাজি না হওয়ায় কয়েকবার অপহরণের হুমকিও দেন। ভুক্তভোগীর স্বামী ঢাকায় চাকরি করেন। ফলে পারিবারিক কাজে পাশের বেতাগী থানার কুমড়াখালী বাজারে যাওয়ার পথে গাবুয়া থেকে গত বছরের ২৩ এপ্রিল সকালে তাকে বরগুনার দিকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। শনিবার ৯ মাস পর ওই বাসা থেকে পালিয়ে আত্মী-স্বজনের কাছে চলে আসেন ভুক্তভোগী।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম মহিববুল্লাহ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102