ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাপুরে আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতের কবলে পড়ে ট্রাক চালক নিহতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধায় উপজেলা সদরের বাইমহাটী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলা সদরের বাইমহাটী গ্রামের সাকিল মোল্লা (৩০), একই গ্রামের সজিব মিয়া (৩২) এবং পোষ্টকামুরী গ্রামের দক্ষিণপাড়া এলাকার আজিজুল মিয়া (৩০)।

পুলিশ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মির্জাপুরের পোষ্টকামুরী এলাকা থেকে মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে। তার বাড়ি ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুর কুন্ডা গ্রামে।

পুলিশ জানায়, ২২ ডিসেম্বর বিকেলে ট্রাক চালক মজিবর রহমান দিনাজপুরের মধ্যপাড়া এলাকা থেকে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৭৫২৫) নিয়ে ঢাকা-আরিচা সড়কের বারবাইরার দিকে রওনা হন। রাত তিনটায় ট্রাকটি মির্জাপুরের পোষ্টকামুরী চড়পাড়া এলাকায় পৌঁছে। এ সময় সামনে যান থাকায় তাদের ট্রাকটি খুবই ধীরগতিতে চলছিল। একটু সামনে এগিয়ে পোষ্টকামুরী সেতুর কাছে গেলে তারা অস্ত্রধারী ডাকাতের কবলে পড়েন।
গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, রাস্তায় একটি মুঠোফোন ফেলে ডাকাতির ফাঁদ করেন তারা। ওই মুঠোফোনটি দেখে চালক ট্রাক থামান। চালকের সহকারি রংপুরের মিঠাপুকুর উপজেলার বধরুককালাই গ্রামের সাকী মিয়ার ছেলে হাসান (২০) মুঠোফোনটি কুড়িয়ে আনতে গেলে গ্রেফতাকৃতরা তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা চালকের কাছে যান। তারা তাকে মারধর করে তার কাছে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। ভয়ে ট্রাক চালক তার আসন থেকে লাফিয়ে দৌড় দিলে সেতুর নিচে পড়ে প্রাণ হারান।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হাসান জানান, গ্রেফতারকৃতদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাদের টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102