ads
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় নারী গার্মেন্টকর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি একটি ড্রাম ট্রাকের চাপায় গার্মেন্টকর্মী লিপি আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার আজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা টোলপ্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিপি মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামের আলরাজির স্ত্রী। পুলিশ ঘাতক ড্রাম ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টকর্মী লিপি আক্তার পার্শ্ববর্তী উপজেলার সখিপুর এলাকায় বোনের বাড়ি থেকে মোটরসাকেলযোগে মির্জাপুরে তার কর্মস্থলে আসছিলেন। ভোররাতে পথিমধ্যে হাটুভাঙ্গা টোলপ্লাজার সামনে পৌঁছালে হাটুভাঙ্গা বাজার থেকে মাটিভর্তি একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিপি আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে এবং ড্রাম ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে মির্জাপুরের দেওহাটা ফাঁড়ি পুলিশ লিপির মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করে। দেওহাটা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন জানান, ঘাতক ড্রাম ট্রাক আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। আইন পক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার পক্রিয়া চলছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102