ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাপুরে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩৭ বার পঠিত

মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সড়ক পথে তিনি সস্ত্রীক কুমুদিনী হাসপাতাল লাইব্রেরিতে আসলে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাদের স্বাগত জানান।

পিটার হাস ও তার স্ত্রী মিমি হাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুমুদিনী হাসপাতালের নার্স ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা।

কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক শ্রীমতি সাহা সম্পা সাহা এ সময় উপস্থিত ছিলেন।

হাসপাতাল লাইব্রেরিতে চা চক্র শেষে রাষ্ট্রদূত কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজ ঘুরে দেখেন। এরপর তিনি কুমুদিনী মেডিকেল কলেজ ও নারী শিক্ষা প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন।

কুমুদিনী কনফারেন্স রুমে কুমুদিনী হাসপাতাল প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান পর্যন্ত কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসার সেবার ওপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে রাজীব প্রসাদ সাহা হাসকে কুমুদিনীর সব সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দেন।

পিটার হাস বলেন, কুমুদিনীর স্থাপনাগুলো তাকে মুগ্ধ করেছে। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী নিদর্শন। কুমুদিনীর সেবা ও পরিবেশ দেখে আমার খুব ভালো লেগেছে। তিনি কুমুদিনীর সাফল্য কামনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102