ads
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মির্জাপুরে মালবাহী ট্রাকে ডাকাতি, চালককে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের মির্জাপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাকে হানা দিয়ে চালককে হত্যা করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে যায় ডাকাত দল। এছাড়া এ ঘটনায় ট্রাকের হেলপার হাসান (২৫) আহত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রিজে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত চালক হলেন- ঢাকা জেলার সাভার থানার বলিয়ারপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মজিবুর রহমান (৫৫)।

আহত হেলপার হাসান জানান, দিনাজপুর থেকে পাথর ভর্তি ট্রাকটি ঢাকার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী বাইপাস ব্রিজে এলে ৪-৫ জনের ডাকাত দল ট্রাকে হানা দিয়ে চালক ও তাকে জিম্মি করে মারপিট শুরু করে। এ সময় ডাকাত দলের সদস্যরা নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে চালককে হত্যার পর ব্রিজ থেকে ফেলে দেয়। স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102